২২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:১৮ পিএম

বিরোধীদলীয় নেতার সাথে এনডিএফের শুভেচ্ছা বিনিময়

বিরোধীদলীয় নেতার সাথে এনডিএফের শুভেচ্ছা বিনিময়
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় নেতারা সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে এ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে নির্বাচিত হওয়ায় ডা. শফিকুর রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানায় এনডিএফের প্রতিনিধি দল। সংসদে জনগণের আশা-আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটাতে তাঁর গঠনমূলক, নীতিনিষ্ঠ ও জনমুখী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

এনডিএফের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসাইন, সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেকসহ অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ। এ সময় এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. এম জি ফারুক হোসাইন অন্যান্য নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় জামায়াত আমিরকে বরণ করেন।

সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাৎকালে নেতৃবৃন্দ তাঁর শারীরিক সুস্থতার খোঁজখবর নেন এবং দুর্নীতিমুক্ত সুশাসন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন ও জনকল্যাণমুখী স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় আগামীর বাংলাদেশ নিয়ে জাতির প্রত্যাশা তুলে ধরেন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত