০২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:২৭ পিএম

বিএমইউর বহির্বিভাগে অনলাইন টিকিটে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার রোগী

বিএমইউর বহির্বিভাগে অনলাইন টিকিটে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার রোগী
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগে ভিড় ও ভোগান্তি কমাতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) অনলাইন টিকিটের মাধ্যমে বিএমইউর বহির্বিভাগে চিকিৎসাসেবা নিয়েছেন প্রায় দুই হাজার রোগী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন মোট এক হাজার ৯১১ জন রোগী অনলাইন টিকিটের মাধ্যমে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

বিএমইউর বহির্বিভাগ-১ ও বহির্বিভাগ-২ এ এসব রোগী চিকিৎসা নেন। রোগীরা বিএমইউর ওয়েবসাইট (www.bmu.ac.bd) থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে টিকিটের মূল্য পরিশোধ করে এ সেবা পাচ্ছেন। এর ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ভোগান্তি থেকে মুক্তি মিলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান রোগীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর টিকিট প্রিন্ট করে সঙ্গে নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, প্রিন্ট করা টিকিট নিয়ে নির্ধারিত সময় অনুযায়ী নির্ধারিত কক্ষে সরাসরি গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া সম্ভব হবে। এতে রোগীদের সময় সাশ্রয় হবে এবং বহির্বিভাগে টিকিট সংগ্রহ ও চিকিৎসা নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না।

বিএমইউ কর্তৃপক্ষ আশা করছে, অনলাইন টিকিট ও অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার ব্যবহার আরও বাড়লে বহির্বিভাগে রোগীদের ভিড় ও দুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমবে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত