২৪ জানুয়ারী, ২০২৬ ০৩:০৪ পিএম

বরিশাল উজিরপুরে মেডিসিন ক্লাবের শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

বরিশাল উজিরপুরে মেডিসিন ক্লাবের শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মেডিসিন ক্লাব, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে গরিব ও দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বরিশাল জেলার উজিরপুরে এসব মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় কমিটি এবং মেডিসিন ক্লাব, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি রাকিবুল ইসলাম অন্তর। এ ছাড়া ইউনিটের অন্যান্য সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।

শীতবস্ত্র বিতরণ শেষে একই স্থানে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে চিকিৎসক হিসেবে সেবা দেন ডা. জাহিদুল ইসলাম সজল ও ডা. জান্নাতুল নাহিদ ইভা। ক্যাম্পে আগত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও সেবা প্রদান করা হয়।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে উজিরপুর গ্রামের বহু মানুষ বিনা মূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান। মেডিসিন ক্লাবের এ মানবিক ও সেবামূলক উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত