১৬ জানুয়ারী, ২০২৬ ০৭:১৬ পিএম

বর্ণিল আয়োজনে মেডিকেল দাওয়াহ সোসাইটির সেমিনার অনুষ্ঠিত

বর্ণিল আয়োজনে মেডিকেল দাওয়াহ সোসাইটির সেমিনার অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল দাওয়াহ সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে হয়ে গেল দাওয়াহ সেমিনার। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনার শুরুর আগে দাওয়াহ সোসাইটির আয়োজিত সীরাত পাঠ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে গ্রুপপর্বে বিজয়ী মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকেরা অংশ নেন।

সকাল ৯টা ১০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়। ডা. এবিএম আলামিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথিরা বক্তব্য দেন।

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের শরিয়াহ বোর্ডের প্রধান ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার মেডিকেল অঙ্গনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সীরাত চর্চার গুরুত্ব তুলে ধরেন। তিনি চিকিৎসা পেশায় রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান।

অনুষ্ঠানে সীরাত লিখন প্রতিযোগিতায় বিজয়ী মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের লেখা নিয়ে সংকলিত ‘সিরাতুর রাসূল (সা.): নবী জীবনের চর্চা’ শীর্ষক গ্রন্থের স্মারক উন্মোচন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. আবুল কালাম আজাদ (বাশার) সীরাতের আলোকে মেডিকেল ইথিকস এবং একজন চিকিৎসকের নৈতিক দায়িত্ব নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শহীদ ওসমান হাদীসহ জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে মেডিকেল দাওয়াহ সোসাইটি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিবছর আরও বড় পরিসরে এই আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করে সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি।

অনুষ্ঠানে অংশ নেওয়া এক মেডিকেল শিক্ষার্থী বলেন, মেডিকেল অঙ্গনে এ ধরনের আয়োজন রাসুলুল্লাহ (সা.)-এর সীরাত সম্পর্কে জ্ঞান অর্জনে শিক্ষার্থী ও চিকিৎসকদের আরও উৎসাহিত করবে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত