০৪ জানুয়ারী, ২০২৬ ০৬:২২ পিএম

ছাত্রশিবিরের ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সলিমুল্লাহ মেডিকেল, রানার্সআপ তাজউদ্দীন মেডিকেল

ছাত্রশিবিরের ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সলিমুল্লাহ মেডিকেল, রানার্সআপ তাজউদ্দীন মেডিকেল
চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন মেডিকেল জোন শাখার সভাপতি ডা. যায়েদ আহমাদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেডিকেল জোন শাখার উদ্যোগে ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে হয়ে গেল ‘ইমার্জিং ফুটসাল টুর্নামেন্ট’। রাজধানীর মিরপুরে ডিবক্স স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে গত দুই জানুয়ারি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ‘মিটফোর্ড থান্ডারবোল্ট’ চ্যাম্পিয়ন ও তাজউদ্দিন মেডিকেলের তাজউদ্দিন টাইটানস রানার্স আপ হয়। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং মেডিকেল জোন শাখার সভাপতি ডা. যায়েদ আহমাদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেডিকেল জোনের ক্রীড়া সম্পাদক ডা. আবু হুরাইরা।

এ সময় মেডিকেল জোনের এইচআরডি সম্পাদক ডা. আদনান হামজাহ, প্রচার সম্পাদক আরমানুল ইসলাম ও রোগীকল্যাণ সম্পাদক ডা. শেখ শামসুজ্জামানসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

৩২টি দলের অংশগ্রহণে গত ২৫ ডিসেম্বর টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচসমূহ এবং ২ জানুয়ারি নকআউট পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজোয়ানুল হক।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের দল ‘তাজউদ্দিন টাইটানস’কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দল ‘মিটফোর্ড থান্ডারবোল্ট’।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত