৩০ ডিসেম্বর, ২০২৫ ০৫:১৮ পিএম

খালেদা জিয়ার মৃত্যুতে পেছাল মেডিকেল জোন ছাত্রশিবিরের বই পাঠ প্রতিযোগিতা

খালেদা জিয়ার মৃত্যুতে পেছাল মেডিকেল জোন ছাত্রশিবিরের বই পাঠ প্রতিযোগিতা
২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবির মেডিকেল জোনের বই পাঠ প্রতিযোগিতা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের নিয়ে ইসলামী ছাত্রশিবির মেডিকেল জোনের বই পাঠ প্রতিযোগিতা পেছানো হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজেদের ফেসবুক পেজে এক ঘোষণায় এই কথা জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, মঙ্গলবারের (৩০ ডিসেম্বর) বদলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর রাত ৯টায়।

মেডিকেল জোনের এ সংক্রান্ত বিশেষ ঘোষণায় বলা হয়েছে, ‘আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামী নেত্রী, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাবরণকারী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মেডিকেল জোন কর্তৃক আয়োজিত ১ম বর্ষ (২০২৪-২৫) বই পাঠ প্রতিযোগিতা' এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে।’

প্রতিযোগিতায় দেশের সকল মেডিকেল ও ডেন্টাল কলেজে ১ম বর্ষে (সেশন: ২০২৪-২৫) অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত