২৭ ডিসেম্বর, ২০২৫ ০৭:৫০ পিএম

এনসিপি থেকে পদত্যাগ করলেন ডা. তাসনিম জারা

এনসিপি থেকে পদত্যাগ করলেন ডা. তাসনিম জারা
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে দলটির হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগের কথা জানান তিনি।

পরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে ডা. তাসনিম জারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, খিলগাঁওয়েই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষের ও দেশের সেবা করার স্বপ্ন থাকলেও বাস্তবিক প্রেক্ষাপটের কারণে কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ডা. তাসনিম জারা আরও বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য তিনি লড়াই চালিয়ে যাবেন। পরিস্থিতি যাই হোক, নিজের দেওয়া ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি। সে কারণেই ঢাকা–৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পোস্টে তিনি জানান, দলীয় প্রার্থী না হওয়ায় সাংগঠনিক সুবিধা, কর্মীবাহিনী কিংবা প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুযোগ তাঁর থাকবে না। এ অবস্থায় এলাকার মানুষের সমর্থনই তাঁর একমাত্র ভরসা। সততা, নিষ্ঠা ও নতুন রাজনীতি করার প্রত্যয়ের ভিত্তিতে ভোটারদের স্নেহ ও সমর্থন প্রত্যাশা করেন তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক