২৩ ডিসেম্বর, ২০২৫ ০৮:৩৬ পিএম

শেবাচিম ডিবেটিং ফোরামের সভাপতি আসফি, সেক্রেটারি শিহাব

শেবাচিম ডিবেটিং ফোরামের সভাপতি আসফি, সেক্রেটারি শিহাব
আসফি অর রায়হান, শিহাব উজ-জামান। (ছবিতে বাম দিক থেকে)

মেডিভয়েস রিপোর্ট: শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) ডিবেটিং ফোরামের ২০২৬ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন শেবাচিমের ৫২তম ব্যাচের শিক্ষার্থী  আসফি অর রায়হান ও জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন একই ব্যাচের শিক্ষার্থী শিহাব উজ-জামান।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে আগামী বছরের জন্য সভাপতি ও জেনারেল সেক্রেটারি পদে নির্বাচন সম্পন্ন করা হয়।

এ নির্বাচনে শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) এমবিবিএস ৫৩–বিডিএস ১১, এমবিবিএস ৫৪–বিডিএস ১২ এবং এমবিবিএস ৫৫–বিডিএস ১৩ ব্যাচের ডিবেটিং ফোরামের সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৩৬ জন ভোটারের মধ্যে ৩৩টি ভোট কাস্ট হয়।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আব্দুস সালাম সুজন ও আসফি অর রায়হান। অন্যদিকে জেনারেল সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শুভ মণ্ডল, শিহাব উজ-জামান ও দুর্গা প্রাসাদ সরকার সুদীপ। সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে ২০২৬ সালের জন্য সভাপতি নির্বাচিত হন আসফি অর রায়হান এবং জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন শিহাব উজ-জামান।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা ডা. ওহিদা সুলতানা, ডা. এফ আর খান ও ডা. রেফায়েতুল হায়দার।

নবনির্বাচিত সভাপতি আসফি অর রায়হান মেডিভয়েসকে অনুভূতি প্রকাশ করে বলেন, সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়াটা তাঁর জন্য সত্যিই অনেক বড় বিষয়। যাঁরা তাঁর ওপর আস্থা রেখেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই বিশ্বাসের মর্যাদা রাখতে তিনি নিজের সর্বোচ্চটা দেবেন। তাঁর লক্ষ্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডিবেটিং ফোরামকে আরও শক্তিশালী, সংগঠিত ও প্রাসঙ্গিক একটি প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নেওয়া। সামনে ইতিবাচক ও গঠনমূলক কাজের লক্ষ্য নিয়েই তিনি দায়িত্ব গ্রহণ করছেন বলেও জানান তিনি।

নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি শিহাব মেডিভয়েসকে বলেন, এই দায়িত্ব তাঁর মধ্যে গভীর কৃতজ্ঞতা ও দায়িত্ববোধের অনুভূতি সৃষ্টি করেছে। সংগঠনের সদস্যদের দেওয়া আস্থার মূল্য রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান। তাঁর প্রত্যাশা, শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডিবেটিং ফোরাম ভবিষ্যতে আরও শক্তিশালী, শৃঙ্খলাবদ্ধ ও যুক্তিনির্ভর একটি প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে যাবে।

এদিকে ডিবেটিং ফোরামের বর্তমান কমিটির জেনারেল সেক্রেটারি ডা. মাহফুজুর রহমান সাকিন বলেন, আজকের নির্বাচন শুধু একটি নতুন কমিটি গঠনের আনুষ্ঠানিকতা নয়। বরং এটি সংগঠনের ঐক্য, দায়িত্ববোধ এবং গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। তিনি বলেন, শেবাচিম ডিবেটিং ফোরাম সবসময় সত্য, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে এগিয়ে এসেছে এবং এই নির্বাচন সেই ধারাবাহিকতাকে আরও সুদৃঢ় করবে।

তিনি আরও বলেন, সাধারণ সম্পাদক হিসেবে সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে আমাদের মডারেটর এবং এডভাইজর দের যারা নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে পুরো প্রক্রিয়াটি পরিচালনা করেছেন। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, দিনের শেষে আমরা সবাই একই সংগঠনের প্রতিনিধি। মতপার্থক্য থাকতে পারে, কিন্তু বিভাজন নয়—এটাই হোক আজকের নির্বাচনের সবচেয়ে বড় অর্জন।

এনআই/টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত