২৩ ডিসেম্বর, ২০২৫ ১২:৫৮ এএম

ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. খালিদুজ্জামানের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প ও খেলার সামগ্রী বিতরণ

ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. খালিদুজ্জামানের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প ও খেলার সামগ্রী বিতরণ
ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও খেলার সামগ্রী বিতরণ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) কালাচাঁদপুর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে ক্যাম্পেইন ও সামগ্রী বিতরণ করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকা-১৭ আসনের শৃঙ্খলা বিভাগের প্রধান, গুলশান পূর্ব থানার সেক্রেটারি আবদুল মোতালেব মঈনের পরিচালনায়, থানা আমীর মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

আরও উপস্থিত ছিলেন থানা তারবিয়াত সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, থানা অর্থ সম্পাদক আবদুল মোতালেব টিপন, থানা অফিস সেক্রেটারি মাওলানা তোফায়েল আহমেদ, ফারুক হোসেন, তৌহিদুল ইসলাম রিয়াজ, শুরা সদস্য, ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তৃতায় ঢাকা-১৭ আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য প্রত্যেক ভোটারের সাথে যোগাযোগ এবং মহান আল্লাহর রহমতের জন্য তার দরবারে ধরনা দিতে বলেন। 

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত