২২ ডিসেম্বর, ২০২৫ ১২:৫০ পিএম

শেবাচিমের নতুন অধ্যক্ষ অধ্যাপক আনোয়ার হোসেন

শেবাচিমের নতুন অধ্যক্ষ অধ্যাপক আনোয়ার হোসেন
অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন। রোববার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। তিনি একই মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দুর-রে শাহ্ওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ‘বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী ২৪.১২.২০২৫ খ্রি. তারিখের মধ্যে বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার ই-মেইল [email protected] এ প্রেরণ করবেন।’

রাষ্ট্রপতির আদেশক্রমে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

নিয়োগের পর মেডিভয়েসের সঙ্গে নিজের অনুভূতি ও পরিকল্পনা তুলে ধরেন অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘যেহেতু আমি এই মেডিকেল কলেজের একজন প্রাক্তন ছাত্র, এখন এখানে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছি, খুব ভালো লাগছে। আমি চেষ্টা করবো, আমাদের যেসব সমস্যা আছে, সেগুলো দ্রুত সমাধান করতে।’

তিনি আরও বলেন, ‘আমাদের এখানে অবকাঠামোগত সমস্যা আছে। ছাত্রাবাসগুলোর সমস্যা আছে। হাসপাতালে চলতে থাকা সমস্যার মধ্যে অনেকগুলো সমাধান করা হয়েছে। ওয়ার্ডগুলোতে সমস্যা আছে, সেগুলো সমাধানের চেষ্টা করছি। আশা করি, আগামী ছয় মাসের মধ্যে অনেক সমস্যার সমাধান করতে পারবো। ১৫তলা বিশিষ্ট একটি ছাত্রাবাস নির্মাণকাজ এক মাসের মধ্যেই শুরু হবে।’

‘শেবাচিমকে শিক্ষা ও প্রশাসনিকভাবে দেশের একটি ভালো মেডিকেল কলেজে হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই’—যোগ করেন তিনি।

মেডিকেলে দীর্ঘ দিন ধরে চলতে শিক্ষক সংকট দূর হয়েছে জানিয়ে অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের এখানে এখন আর শিক্ষক সংকট নেই। পদোন্নতির পর থেকে আমাদের এখানে সকল বিভাগ ভালোভাবে চালানোর মতো শিক্ষক আছে।’

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত