১২ ডিসেম্বর, ২০২৫ ০৩:১৩ পিএম

ওসমান হাদী গুলিবিদ্ধ, ঢাকা মেডিকেলে ভর্তি

ওসমান হাদী গুলিবিদ্ধ, ঢাকা মেডিকেলে ভর্তি
ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢামেকে তার চিকিৎসাধীন থাকার খবর মেডিভয়েসকে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ওসমান হাদীকে হাসপাতালের অনস্টপ ইমার্জেন্সিতে গুরুতর অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, মতিঝিলে জুমার নামাজ শেষে রিকশায় গন্তব্যে ফিরছিলেন হাদী। এ সময় মোটর সাইকেলে করে আসা দুইজনের মধ্যে পেছনে বসা ব্যক্তি খুব কাছ থেকে শরীফ ওসমান হাদীর মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার বাম চোয়ালে আঘাত করে।

গুলি করার পর মোটর সাইকেলের গতি বাড়িয়ে পালিয়ে যায় তারা।

সঙ্গে সঙ্গে গুরুতর অবস্থায় হাদীকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক