০৭ ডিসেম্বর, ২০২৫ ০৭:৩৯ পিএম

রেড ক্রিসেন্টের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

রেড ক্রিসেন্টের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশের দুর্যোগ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা এবং রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের নির্বাচন সম্পন্নের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অস্থায়ী নির্বাচন পরিচালনা কমিটি (অ্যাডহক বোর্ড) পুনর্গঠন করা হয়েছে।

আজ রোববার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব ডা. মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত অ্যাডহক ম্যানেজিং বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন জনস্বাস্থ্য, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হালিদা হানুম আখতারে। ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের সহযোগী অধ্যাপক ড. তাসনিম আজিম। ট্রেজারার হিসেবে যুক্ত হয়েছেন অতিরিক্ত সচিব (অব.) মো. রেজাউল করিম, এনডিসি।

বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন অতিরিক্ত সচিব (অব.) মো. আফজালুর রহমান এবং বারডেম জেনারেল হাসপাতালের পরিচালক (হাসপাতাল প্রশাসন) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাছির উদ্দিন আহমেদ। আরও সদস্য হিসেবে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার তানিম হোসেন শাওন এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও নূরা হেলথ বাংলাদেশের এক্স-কান্ট্রি ডিরেক্টর ডা. আরেফিন অমল ইসলাম।

বিজ্ঞপ্তিতে মেয়াদ ও নির্বাচন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, অ্যাডহক ম্যানেজিং বোর্ডের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন মাস। এ সময়ের মধ্যেই রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন ম্যানেজিং বোর্ড গঠনের জন্য নির্বাচন আয়োজন করা বাধ্যতামূলক।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত