০২ ডিসেম্বর, ২০২৫ ০৭:৫৭ পিএম
অধিদপ্তরের শোক

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা. দিলু আরা আর নেই

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা. দিলু আরা আর নেই
ফাইল ছবি

মেডিভযেস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. দিলু আরা বেগম আর নেই। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টা ৬ মিনিটে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক শোকবার্তায় জানানো হয়, ডা. দিলু আরা বেগম দীর্ঘদিন স্বাস্থ্যখাতে দায়িত্ব পালন করেছেন। স্বাস্থ্য বিভাগকে এগিয়ে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তর গভীর শোক প্রকাশ করছে।

শোকবার্তায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরসহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত