ডেন্টাল সোসাইটি সিলেট শাখার সভাপতি ডা. রফিক, সম্পাদক ডা. রাকিব
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সিলেট জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সোসাইটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটির সভাপতি ডা. মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন ডা. মো. আব্দুর রাকিব।
ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুমোদিত সিলেট জেলা শাখা কমিটির সিনিয়র সহ সভাপতি ডা. মুহাম্মদ আলম শিকদার, যুগ্ম সম্পাদক ডা. আনোয়ার সাদাত সাইরাস হাজারী, সাংগঠনিক সম্পাদক ডা. মো. আব্দুল মুনায়েম ও কোষাধ্যক্ষ হয়েছেন ডা. মো. আবু শাহেদ।
সভায় উপস্থিত ছিলেন মহাসচিব ডা. একেএম কবির আহমেদ রিয়াজ, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ- সভাপতি (ঢাকা মহানগর) অধ্যাপক ডা. শরীফুল ইসলাম বাহার, সহ- সভাপতি (সিলেট বিভাগ) ডা. আব্দুল্লাহ আল মাসুদ, যুগ্ম মহাসচিব ডা. মো. মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক (ঢাকা মহানগর) ডা. মো. কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. কে এম আব্দুল্লাহ আল হারুন, কোষাধ্যক্ষ ডা. মো. আসিফুল বারী ও দপ্তর সম্পাদক ডা. কাজী হাফিজুর রহমান প্রমুখ।
এমইউ/