০২ ডিসেম্বর, ২০২৫ ০৭:০৫ পিএম

এনআইসিভিডিতে বাংলাদেশ ও চীনের যৌথ কার্ডিওভাসকুলার ক্লিনিক উদ্বোধন

এনআইসিভিডিতে বাংলাদেশ ও চীনের যৌথ কার্ডিওভাসকুলার ক্লিনিক উদ্বোধন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট (এনআইসিভিডি) হাসপাতালে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে কার্ডিওভাসকুলার ডিজিজেস ক্লিনিক উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে এনআইসিভিডিতে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এ সময় চীনের সহায়তায় প্রতিষ্ঠিত ওয়ান-স্টপ ইমার্জেন্সি সেন্টার এবং পুনর্নির্মিত করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘রোগীদের বিদেশমুখিতা কমাতে সরকার সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করছে। গরিব থেকে ধনী সবার জন্য একই কাতারে চিকিৎসা সুবিধা নিশ্চিত করতেই আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

এ সময় দেশের চিকিৎসাখাতে চীনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন স্বাস্থ্য উপদেষ্টা।

তিনি জানান, হৃদরোগের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করা হচ্ছে এবং চিকিৎসকদের প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

চীন সরকারের সহযোগিতায় ৩৯টি সিসিইউ শয্যা ও ১০ শয্যার ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার সংযোজন হয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে। সেই সঙ্গে দেশের চিকৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিবে চীনের বিশেষজ্ঞ দল। এ বিষয়ে হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল ও চীনের সরকারে মধ্যে চুক্তি সই হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান ও এনআইসিভিডির পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী।

এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের ইউনান প্রাদেশিক সরকারে পররাষ্ট্র বিষয়ক দপ্তরের উপ-মহাপরিচালক মা জুয়োক্সিন ও চাইনিজ একাডেমি অব মেডিক্যাল সায়েন্সেসের ফুয়াই ইউনান হাসপাতালের উপ-পরিচালক শি জিনইয়াং।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক