২২ নভেম্বর, ২০২৫ ১২:৫৭ পিএম
এবার গাজীপুরের বাইপাইলে ৩.৩ মাত্রার ভূমিকম্প
প্রতীকী ছবি
মেডিভয়েস রিপোর্ট: পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে রাজধানীসহ সারাদেশের কেঁপে ওঠার ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার গাজীপুরের বাইপাইলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র কম্পন রেকর্ড করেছে।
ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল।’
এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন।
এর মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন ও নারায়ণগঞ্জে একজন মারা গেছেন। এ ছাড়া বিভিন্ন জেলায় কয়েকশ মানুষ আহত হয়েছেন।
এমইউ/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
নিউরোসায়েন্সেস হাসপাতাল
৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু
নিউরোসায়েন্সেস হাসপাতাল
৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
সন্ত্রাসী হামলায় আহত
চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী
এই বিভাগের সর্বাধিক পঠিত