২০ নভেম্বর, ২০২৫ ০৪:৪৩ পিএম

ঘোরজানের চরাঞ্চলে ব্র্যাকের ২৪ ঘণ্টা প্রসব ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের যাত্রা শুরু

ঘোরজানের চরাঞ্চলে ব্র্যাকের ২৪ ঘণ্টা প্রসব ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের যাত্রা শুরু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সিরাজগঞ্জের ঘোরজান ইউনিয়নের ভাঙনপ্রবণ ও দুর্গম চরাঞ্চলের মানুষের জন্য প্রথমবারের মতো ২৪ ঘণ্টা আধুনিক প্রসবসেবা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্র্যাকের ‘সুস্বাস্থ্য’ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। ফিলিপস ফাউন্ডেশনের সহায়তায় প্রতিষ্ঠিত এই কেন্দ্র থেকে সেবা পাবে দীর্ঘদিনের মাতৃ ও নবজাতক সেবা সংকটে থাকা চরবাসী।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক জানায়, বন্যা, নদীভাঙন ও মৌসুমভেদে ভূমিখণ্ড বিলীন হয়ে যাওয়ার ঝুঁকির কারণে এসব অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছানো অত্যন্ত চ্যালেঞ্জিং। বহু বছর ধরে ঘোরজানের মতো বিচ্ছিন্ন চরে নারীরা বাড়িতেই সন্তান প্রসব করতে বাধ্য হন। ফলে মাতৃ ও নবজাতক মৃত্যুহার এখানকার মানুষের মধ্যে জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি। অনেক মৃত্যুর তথ্য পর্যন্ত কোথাও লিপিবদ্ধ হয় না।

‘চর হেলথ ইনিশিয়েটিভ’ (চার্মস) কর্মসূচির আওতায় স্থাপিত ঘোরজান সেন্টারটির উদ্বোধনের মধ্য দিয়ে দেশের চরাঞ্চলে ব্র্যাকের স্বাস্থ্যসেবা বিস্তারে যুক্ত হলো নতুন অধ্যায়। এর আগে কুড়িগ্রামের চর নারায়ণপুরে প্রথম কেন্দ্রটি কার্যক্রম শুরু করে এবং মাত্র ছয় মাসেই কার্যকরভাবে সেবা দেওয়ার সক্ষমতা প্রমাণ করে।

ব্র্যাকের বিবরণ অনুযায়ী, কুড়িগ্রামের প্রথম কেন্দ্রটি চালুর পর সেখানে ২০টি স্বাভাবিক প্রসব নিরাপদে সম্পন্ন হয়েছে। প্রায় ৫০০ রোগী চিকিৎসাসেবা পেয়েছেন এবং ৪০০-র বেশি নারী প্রথমবারের মতো আল্ট্রাসনোগ্রাফি করানোর সুযোগ পান। জটিল গর্ভধারণ শনাক্ত করে দ্রুত জেলা হাসপাতালে পাঠানো সম্ভব হয়, যা বহু জীবন বাঁচাতে ভূমিকা রাখে।

ফিলিপস ফাউন্ডেশনের প্রধান এডিন সাররুখ বলেন, বাংলাদেশের সবচেয়ে চ্যালেঞ্জিং ভূগোলের মানুষের কাছে স্বাস্থ্যসমতা নিশ্চিত করার প্রচেষ্টা এই উদ্যোগের বড় সাফল্য। স্থানীয় জ্ঞান ও উদ্ভাবন ব্যবহার করে ব্র্যাক দেখিয়েছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবেশেও মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন বলেন, ‘এই অঞ্চলে এত দিন কোনো প্রসবসেবা ছিল না। ব্র্যাকের এই কেন্দ্র সরকারি স্বাস্থ্যব্যবস্থার সঙ্গে আরও শক্ত সমন্বয় তৈরিতে ভূমিকা রাখবে।’

ব্র্যাকের হেলথ সিস্টেম ট্রান্সফরমেশন অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রধান ডা. ইমরান আহমেদ চৌধুরী বলেন, শেষ প্রান্তের মানুষের কাছে সেবা না পৌঁছাতে পারলে স্বাস্থ্যব্যবস্থায় বৈষম্য থেকেই যায়। কুড়িগ্রামের অভিজ্ঞতা দেখিয়েছে—পরিকল্পিত উদ্যোগ নিলে দুর্গম এলাকাতেও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক