রামেকে সীরাত অলিম্পিয়াড ও স্মৃতিতে জুলাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) বিপরীত উচ্চারণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ আয়োজনে ‘সীরাত অলিম্পিয়াড’ ও ‘স্মৃতিতে জুলাই’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান দুই ইভেন্টে মোট ৪৮ জন প্রতিযোগীকে ক্রেস্ট, বই ও নগদ অর্থ প্রদান করা হয়।
আজ সোমবার (১০ নভেম্বর) সকালে রামেক স্কয়ারে এই আয়োজন সম্পন্ন হয়।
সীরাত অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জন করেন সাদিয়া বিনতে শহীদ (৩৪তম বিডিএস), দ্বিতীয় স্থান রিফাত সানজিদা রিফা (৬৩তম এমবিবিএস) এবং তৃতীয় স্থান অর্জন করেন সাবেকুন্নাহার (৩৫তম বিডিএস)।
এ ছাড়াও মোট ৩০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
‘স্মৃতিতে জুলাই’ প্রতিযোগিতায় আলাদা সাত সেগমেন্টে ১৮ জনকে পুরস্কৃত করা হয়। বিভাগভিত্তিক ফলাফল নিম্নরূপ—
জুলাই স্মৃতি লিখনে প্রথম সিনথিয়া সায়মন ঐশী (৬৪তম এমবিবিএস), দ্বিতীয় রাব্বি হাসান (৬৩তম এমবিবিএস) ও তৃতীয় আফসানা মিমি লতা (৬৬ তম এমবিবিএস)।
গল্প/প্রবন্ধে ফাতেমাতুজ যোহরা (৩৪তম বিডিএস) প্রথম, রুবাবা তাসফিয়া (৬৪তম এমবিবিএস) দ্বিতীয় ও রোশনি আবসানা (৬৫ তম এমবিবিএস) তৃতীয় স্থান অর্জন করেন।
কবিতায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন ইসমান আফরিন আনিকা (৬৫তম এমবিবিএস), আবিদা ইসলাম বুশরা (৬৫তম এমবিবিএস) ও মো. ইসমাইল হোসেন (৬৬তম এমবিবিএস)।
ক্যালিগ্রাফিতে নুরুল্লাহ জিহাদ (৬৫তম এমবিবিএস) প্রথম, জেরিন জামান জিম (৬৬তম এমবিবিএস) দ্বিতীয় ও মীর সাব্বির (৬৬তম এমবিবিএস) তৃতীয় হয়েছেন।
আর্টে প্রথম হয়েছেন কাইফ মাহমুদ (৬৫তম এমবিবিএস), দ্বিতীয় হয়েছেন সাকিবুল ইসলাম (৬৫তম এমবিবিএস) এবং তৃতীয় হয়েছেন সুরাইয়া জান্নাত সুবাহ (৬৬তম এমবিবিএস)।
ফটোগ্রাফিতে মো. আরিফুজ্জামান (৬৩তম এমবিবিএস) প্রথম ও মো. মাহাবুব (৬৬ তম এমবিবিএস) দ্বিতীয় হয়েছেন।
এ ছাড়া গ্রাফিতিতে প্রথম হয়েছেন এমবিবিএস ৬৪তম ব্যাচের আসমাউল হুসনা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন আয়োজন তরুণদের সাহিত্য, সংস্কৃতি, সীরাত অধ্যয়ন ও স্মৃতি ধারণমূলক সৃজনশীলতায় আরও উৎসাহিত করবে।
আরএম/এমইউ