ডিএইচএমএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: ডিপ্লোমা-ইন-হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (ডিএইচএমএস) কোর্সে ২০২৫-২৬ শিক্ষাবর্ষেরর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল।
শনিবার (১ নভেম্বর) হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের রেজিস্ট্রার ডা. মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ডিএইচএমএস ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় ফলাফল চূড়ান্তকরণ ও প্রকাশের অনুমোদন দেয়। সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে ভর্তি হতে ইচ্ছুক পরীক্ষার্থীরা তাদের ফলাফল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd থেকে দেখতে পারবেন।
বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে, তারা নির্ধারিত ওয়েবসাইট থেকে ফলাফল যাচাই করে ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবেন।