০২ নভেম্বর, ২০২৫ ০৩:৪৩ পিএম

ডিএইচএমএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ডিএইচএমএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডিপ্লোমা-ইন-হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (ডিএইচএমএস) কোর্সে ২০২৫-২৬ শিক্ষাবর্ষেরর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল।

শনিবার (১ নভেম্বর) হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের রেজিস্ট্রার ডা. মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ডিএইচএমএস ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় ফলাফল চূড়ান্তকরণ ও প্রকাশের অনুমোদন দেয়। সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে ভর্তি হতে ইচ্ছুক পরীক্ষার্থীরা তাদের ফলাফল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd থেকে দেখতে পারবেন।

বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে, তারা নির্ধারিত ওয়েবসাইট থেকে ফলাফল যাচাই করে ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবেন।

বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত