৩১ অক্টোবর, ২০২৫ ০২:১৫ পিএম

এনআইএলএমআরসি’র পরিচালক হলেন ডা. হুমায়রা 

এনআইএলএমআরসি’র পরিচালক হলেন ডা. হুমায়রা 
ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের (এনআইএলএমআরসি) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. হুমায়রা বিনতে আসাদ। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ও বায়োকেমিস্ট্রি বিভাগে কর্মরত আছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পার-১ শাখার যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার এবং স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত অধ্যাপক ডা. হুমায়রা বিনতে আসাদকে  তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।’

‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে’, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

►প্রজ্ঞাপন 

এইউ/এমইউ

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত