২৬ অক্টোবর, ২০২৫ ০৩:১১ পিএম

চিকিৎসকদের মানসিক সুস্থতা রক্ষায় ‘রেজিলিয়েন্স আন্ডার প্রেসার’ কর্মশালা

চিকিৎসকদের মানসিক সুস্থতা রক্ষায় ‘রেজিলিয়েন্স আন্ডার প্রেসার’ কর্মশালা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের মানসিক স্বাস্থ্য সচেতনতা ও আবেগ নিয়ন্ত্রণ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘রেজিলিয়েন্স আন্ডার প্রেসার: ইমোশনাল সারভাইভাল স্কিলস ফর ডক্টরস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর গুলশানে।

শনিবার (২৫ অক্টোবর) আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন দেশের বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকরা।

দুই ঘণ্টাব্যাপী সেশনটি পরিচালনা করেন ডা. হোসেন ইসমত জেরীন। অংশগ্রহণকারীরা কর্মক্ষেত্রে মানসিক চাপ, কর্ম-অবসাদ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষার নানা কৌশল নিয়ে আলোচনা করেন।

অংশগ্রহণকারীরা জানান, সেশনটি ছিল আত্মসমালোচনা ও শেখার এক মূল্যবান সময়। দীর্ঘদিনের মানসিক চাপ ও অব্যক্ত অনুভূতি ভাগ করে নিতে পেরে তারা হালকা ও অনুপ্রাণিত বোধ করেছেন।

ডা. জেরীন সহজবোধ্য বৈজ্ঞানিক উপায়ে স্ট্রেস ম্যানেজমেন্ট, আবেগ নিয়ন্ত্রণ ও আত্মউন্নয়নের নানা কার্যকর কৌশল তুলে ধরেন। জীবনের গভীরতর দর্শন ও ইতিবাচক চিন্তার অনুপ্রেরণা জাগিয়ে তোলায় প্রশিক্ষণটি উপস্থিত চিকিৎসকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানে দেশের শীর্ষ করপোরেট ট্রেইনার কাজী এম আহমেদ-এর উপস্থিতি সেশনের মর্যাদা ও অনুপ্রেরণার মাত্রা আরও বাড়িয়ে তোলে।

আয়োজক প্রতিষ্ঠান নেক্সটজেন ক্লিনিসিয়ানস জানায়, চিকিৎসকদের মানসিক সুস্থতা ও পেশাগত স্থিতিশীলতা নিশ্চিত করতে ভবিষ্যতে আরও এমন সেশন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তাদের মতে, ‘চিকিৎসকরা মানুষকে সুস্থ রাখেন, কিন্তু তাদের মনের ভেতরের ঝড়কেও বোঝার সময় এসেছে—এই উদ্যোগ সেই যাত্রারই শুরু।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত