২৫ অক্টোবর, ২০২৫ ০১:১৮ পিএম

‘নতুন বাংলাদেশ গড়তে শারীরিক ও মানসিক সুস্থতার প্রতি গুরুত্ব দিতে হবে’

‘নতুন বাংলাদেশ গড়তে শারীরিক ও মানসিক সুস্থতার প্রতি গুরুত্ব দিতে হবে’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আগামীর নতুন বাংলাদেশের কথা ভাবতেহলে সবার শারীরিক ও মানসিক সুস্থতার কথা ভাবতে হবে বলে জানিয়ে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘একটি সুস্থ ভ্রুণের জন্ম দিতে নিউট্রিশন এবং মেন্টাল হেলথকে এগিয়ে নিতে তরুণ সমাজকে দায়িত্বশীল হতে হবে।’

শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরের অডিটরিয়ামে আয়োজিত ন্যাশনাল নিউট্রিশন ও ওয়েলনেস সামিট বিষয়ক দু’দিনব্যাপী কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ তরুণ কিশোর-কিশোরীদের উদ্দেশে বলেন,‘ইসলাম আমাদের প্রথম যে শিক্ষা দেয়, তা হলো—সবাইকে সঙ্গে নিয়ে চলা, সবার প্রতি সম্মান প্রদর্শন করা এবং সবার ভিন্নতাকে গ্রহণ করা। সকল ধর্মের মানুষকে নিয়েই আমার বাংলাদেশ। তোমরা, তরুণ প্রজন্ম, নিজেদের মধ্যে বোধোদয়ের উন্নতি ঘটাও, সামাজিক কাজে অংশগ্রহণের প্রস্তুতি নাও। তাহলেই তোমরা সমাজে সকলকে সঙ্গে নিয়ে চলতে পারবে এবং দেশকে এগিয়ে নিতে পারবে।

তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘তোমরা যারা সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত, তোমাদের নতুন করে ভাবতে হবে—ভেঙে যাওয়া, দুর্নীতিগ্রস্ত সমাজে কীভাবে নতুন করে বাঁচার আকাঙ্ক্ষা সৃষ্টি করা যায়। একটি সুস্থ, সুন্দর দেশ গড়ার যে স্বপ্ন আমরা ৫৪ বছর আগে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেখেছিলাম, সেই স্বপ্ন পুনরুদ্ধার করতে হবে। বারবার আশাহত জনগণ ও তরুণ সমাজের মধ্যে যে ক্ষোভ ও ন্যায্য অধিকারের দাবি ফেটে পড়েছিল, সেটিই ছিল পরিবর্তনের শক্তি। তরুণরাই বড়দের শিখিয়ে দিয়েছে ন্যায় ও আদর্শের পথে চলতে।’

উদ্বোধনী অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান এবং সেরাক বাংলাদেশ সংগঠনের নির্বাহী পরিচালক এস. এম. সৈকত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে যুব সংগঠন নিরাপদ অ্যালায়েন্সের ভাইস চেয়ারম্যান ফাতিন সাদাব লিয়ান, সাধারণ সম্পাদক মাসুম মুহাম্মদসহ আনকোরা, মিশন গ্রীন বাংলাদেশ, হার্টওয়াইজ, নিউট্রিশন, নিউট্রিফিকেশন ও নিরাপদ অ্যালায়েন্সসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক