ডেঙ্গুতে একদিনেই হাসপাতালে ভর্তি ৯৫০ জন, মৃত্যু ১ জনের
মেডিভয়েস রিপোর্ট: দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ জনে।
আজ রোববার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। একই বিভাগে সবচেয়ে বেশি রোগী (১৯১ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক রোগী। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫৪ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ১৩২ জন, এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৯ জন ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১১৮ জন, রাজশাহী বিভাগে ৮৩ জন, খুলনা বিভাগে ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬ জন এবং রংপুর বিভাগে ২০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বাধিক মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, যেখানে প্রাণ হারিয়েছেন ১২২ জন। এছাড়া বরিশাল বিভাগে ৩৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১১ জন, ময়মনসিংহ বিভাগে আট জন, খুলনা বিভাগে সাত জন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় তিন জন মৃত্যুবরণ করেছেন।
-
২৪ জুন, ২০২৬
-
২১ জুন, ২০২৬
-
২০ জুন, ২০২৬
-
১৮ জুন, ২০২৬
-
১২ মে, ২০২৬