বিএইচআরএফের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যুতে বাপির শোক
মেডিভয়েস রিপোট: বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সাবেক সাধারণ সম্পাদক নিখিল মানখিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি (বাপি)। আজ রোববার (১৯ অক্টোবর) এক বার্তায় এ শোক জানায় তারা।
বাপি মহাসচিব ডা. মো. জাকির হোসেন স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়, ‘গতকাল ১৮ অক্টোবর বিকেলে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের আকাশ পত্রিকার সাংবাদিক নিখিল মানখিনের আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি তাঁর আত্মার শান্তি কামনা করছে একই সাথে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।’
‘প্রয়াত নিখিল মানখিন দেশের ঔষধ শিল্প খাত নিয়ে সাংবাদিকতার ক্ষেত্রে যে ভূমিকা রেখেছেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি তা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে’—শোকবার্তায় উল্লেখ করা হয়।