১৬ অক্টোবর, ২০২৫ ০৭:১৪ পিএম

কুরআন অবমাননার প্রতিবাদে মমেকে আরবিডিসির কুরআন বিতরণ কর্মসূচি

কুরআন অবমাননার প্রতিবাদে মমেকে আরবিডিসির কুরআন বিতরণ কর্মসূচি
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননার প্রতিবাদে ময়মনসিংহ মেডিকেল কলেজে (মামেক) বিনামূল্যে কুরআন বিতরণ কর্মসূচি পালন করেছে মামেকের স্বেচ্ছাসেবী সংগঠন রেটিনা ব্লাড ডোনার ক্লাব (আরবিডিসি)। এ সময় সংগঠনটি ২৫০টির অধিক কুরআন বিতরণ করে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কলেজের নম্বর ২ গ্যালারিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে কলেজের বিভিন্ন বর্ষের ২৫০ জনেরও বেশি শিক্ষার্থী ও চিকিৎসকের মাঝে কুরআন বিতরণ করা হয়। এ আয়োজনের উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মের মাঝে কুরআনের আলো পৌঁছে দেওয়া এবং ইসলামিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. রবিউল করিম, নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শামিউল আলম সিদ্দিকী শামীম, পেডিয়াট্রিকস বিভাগের কনসালট্যান্ট ডা. আরিফ রব্বানী, নিউরো মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. তরিকুল হাসান, রেটিনা ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা ডা. ফাউজান আব্দুর রহমান, ফয়সাল মাহমুদ, এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থী, চিকিৎসক ও ক্লাবের সদস্যরা।

আয়োজকরা জানান, ‘আমরা চাই, মেডিকেলের শিক্ষার্থীরা শুধু রোগ নিরাময়ে নয়, নৈতিকতার আলোয়ও আলোকিত হোক কুরআনের শিক্ষা দ্বারা।’

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা আয়োজকদের এমন মহৎ উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে কুরআনের আলোয় জীবন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত