০১ অক্টোবর, ২০২৫ ১১:৩৫ এএম

ঢামেক রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমিক ক্লাবের নতুন কমিটি গঠন

ঢামেক রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমিক ক্লাবের নতুন কমিটি গঠন
শেখ রাফসানুল ইসলাম, রামিসা সালসাবিল, শেখ মো. আসিফ আব্দুল্লাহ, রিফাহ তাসনিয়া সুপ্রভা। ছবিতে বাম দিক থেকে

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমিক ক্লাবের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি এ কমিটি গঠন করা হয়। 

শেখ মো. আসিফ আব্দুল্লাহ নতুন কমিটির সভাপতি, রামিসা সালসাবিল সাধারণ সম্পাদক, রিফাত তাসনিয়া সুপ্রভা কোষাধ্যক্ষ ও শেখ রাফসানুল ইসলাম সাংগঠনিক সম্পাদক হয়েছেন। রাফসান ঢামেক কে-৭৯ ব্যাচ এবং বাকিরা সবাই কে-৭৮ ব্যাচের শিক্ষার্থী।

ঢামেক রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমিক ক্লাবের সহ-সভাপতি হয়েছেন চারজন। তারা হলেন—ইসরাত জাহান রিয়া (গবেষণা), শাদমান জাহিদ (একাডেমিক), ফারিয়া মানার (প্রশাসন ও অর্থ) ও মো. সিফাত বিন সিদ্দিক উর্ফি (তথ্য-প্রযুক্তি)। এর মধ্যে রিয়া ও শাদমান কে-৭৮ ব্যাচ এবং ফারিয়া ও উর্ফি কে-৭৯ ব্যাচের শিক্ষার্থী।

এ ছাড়া গবেষণা সম্পাদক হিসেবে ইফরাত জাহান পিয়া (কে-৭৮), শিক্ষা সম্পাদক মো. শাবাব আন্দালিব কবির (কে-৭৮), সহকারী শিক্ষা সম্পাদক ফারিহা রহমান (কে-৭৮), প্রকাশনা সম্পাদক সাদিয়া আফরিন (কে-৭৮), অর্থ সম্পাদক সুমাইয়া মোসলেম মীম (কে-৭৯), তথ্য প্রযুক্তি (আইটি) সম্পাদক মো. হাফিজুর রহমান (কে-৭৯), এক্সটার্নাল এফেয়ার্স সম্পাদক মিফতাহুল ঐশী (কে-৭৮), প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক মো. মেহেরী হাসান জিনিয়াস (কে-৭৮), ব্র্যান্ডিং এবং প্রমোশন সম্পাদক মৌলী মালিহা ঈদিতা (কে-৮০) ও আর্টস অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন সম্পাদক সপ্তর্ষি মণ্ডল (কে-৭৯) দায়িত্ব পেয়েছেন। 

সমন্বয়কারী হয়েছেন কে-৭৯ ব্যাচের অভিক মল্লিক (জার্নাল ক্লাব), কে-৮০ ব্যাচের রিফাত আরা ইফতি (বুক সার্কেল), কে-৮০ ব্যাচের মিফতাহুন জান্নাত (প্রকাশনা—জার্নাল এবং নিউজলেটার), কে-৮০ ব্যাচের মুসা মুহাম্মদ আবরার (কনফারেন্স), কে-৮০ ব্যাচের ইসমাম আলী (ডকুমেন্টেশন), কে-৭৯ ব্যাচের তাসনোভা জামান লিয়ানা (ক্যারিয়ার ডেভেলপমেন্ট), কে-৭৯ ব্যাচের ফাইজা আহম্মেদ (নেটওয়ার্কিং), কে-৭৮ ব্যাচের আয়শা রহমান (কোর্স এবং ওয়ার্কশপ), কে-৭৯ ব্যাচের নওশীন তাবাসসুম অহনা (ফটোগ্রাফি এবং সোশ্যাল মিডিয়া), কে-৮০ ব্যাচের তৌসিফ তাহমিদ (আর্টস অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন)। 

সহ-সম্পাদক/সমন্বয়কারী হয়েছেন কে-৮১ ব্যাচের শামস আদিত্য প্রাপ্য (গবেষণা), কে-৮১ ব্যাচের রিদনীন ইমরান রীজ (একাডেমিক), কে-৮১ ব্যাচের পার্থ সারথী রায় (অর্গানাইজিং), কে-৮১ ব্যাচের জি.এম. শোয়েব রহমান চৌধুরী (আইটি), কে-৮১ ব্যাচের সাদিয়া আফরিন শুচি (জার্নাল ক্লাব), কে-৮১ ব্যাচের আনিকা তাহসিন নিসা (বুক সার্কেল), কে-৮১ ব্যাচের মো. ইশাত মাহমুদ (এক্সটার্নাল অ্যাফেয়ার), কে-৮১ ব্যাচের অনিক দত্ত (জার্নাল এবং পাবলিকেশন), কে-৮১ তাসনীম আয়মান সাবা (ব্র্যান্ডিং এবং প্রমোশন) ও কে-৮১ ব্যাচের তানজিম মুনতাকা সর্বা (ইভেন্ট ম্যানেজমেন্ট।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত