২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০২:০৫ পিএম

গাজায় ইসরায়েলি হামলায় ১৭০০ জনেরও বেশি স্বাস্থ্যকর্মী নিহত: মন্ত্রণালয়

গাজায় ইসরায়েলি হামলায় ১৭০০ জনেরও বেশি স্বাস্থ্যকর্মী নিহত: মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ইসরায়েলের হামলায় এ পর্যন্ত এক হাজার ৭২৩ জনেরও বেশি স্বাস্থ্যসেবা কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল জাজিরার সংবাদকর্মীকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী যখন আক্রমণ শুরু করেছিল, তখন থেকে তারা গাজার ৩৮টি হাসপাতালকে লক্ষ্যবস্তুতে পরিণত করে, যেখানে কমপক্ষে এক হাজার ৭২৩ জন স্বাস্থ্যসেবা কর্মী নিহত হয়েছেন।

আল জাজিরার সূত্রমতে, গাজা শহরের সেন্ট জন চক্ষু হাসপাতাল, আল-রান্তিসি শিশু হাসপাতাল এবং শেখ হামাদ হাসপাতালের স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে গেছে।

গাজার স্বাস্থ্য মহাপরিচালক সতর্ক করে বলেন, জ্বালানিসহ ত্রাণ সরবরাহের ওপর ইসরায়েলের অবরোধ ‘বড় বিপর্যয়’ ডেকে আনছে। পেট্রোল প্রবেশের অনুমতি না দেওয়া হলে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালগুলো বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও