২২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:২০ পিএম
ডেঙ্গুতে ৪২তম বিসিএসের ডা. সৌরভের মৃত্যু
ডা. সৌরভ। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলে গেলেন রংপুর মেডিকেল কলেজের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ডা. সৌরভ সাহা। রোববার (২১ সেপ্টেম্বর) সকালের দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ডেঙ্গু হেমোরেজিক ফিভার, হেমোরেজিক স্ট্রোক এবং পরবর্তীতে মাল্টি অর্গান ফেইলিউরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মাগুরার সন্তান ডা. সৌরভ নিজ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
তিনি হেপাটোবিলিয়ারি সার্জারিতে এফসিপিএস পার্ট-১ ও এমএস ফেজ-এ সম্পন্ন করেছেন। তুখোর মেধাবী এ চিকিৎসক চূড়ান্ত পেশাগত পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।
এমইউ/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
এই বিভাগের সর্বাধিক পঠিত