ডেঙ্গুতে মৃত্যুহীন দিন, হাসপাতালে ভর্তি ২৪৮ জন
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৫৬ জন, ঢাকা উত্তর সিটিতে ৩১ জন, ঢাকা বিভাগে ৫২ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, বরিশাল বিভাগে ৪৩ জন, এবং ময়মনসিংহ বিভাগে ১৩ জন চিকিৎসা নিয়েছেন।
একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৭৫ জন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৩৮ হাজার ৫২৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ হাজার ৭০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১৬৭ জনের মৃত্যু হয়েছে।
মাসভিত্তিক হিসাবে দেখা যায়, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন এবং চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ৪৫ জন মারা গেছেন।
প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল এবং এদের মধ্যে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।
এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
-
১৫ অগাস্ট, ২০২৬
-
১৩ অগাস্ট, ২০২৬
-
১২ অগাস্ট, ২০২৬
-
১০ অগাস্ট, ২০২৬
-
০৮ অগাস্ট, ২০২৬
-
০৮ অগাস্ট, ২০২৬
-
০১ অগাস্ট, ২০২৬
-
৩০ জুলাই, ২০২৬
-
২৯ জুলাই, ২০২৬