১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৩৩ পিএম

৪৮তম বিসিএসের ফল প্রকাশ, সুপারিশপ্রপ্ত হলেন ৩১২০ জন চিকিৎসক

৪৮তম বিসিএসের ফল প্রকাশ, সুপারিশপ্রপ্ত হলেন ৩১২০ জন চিকিৎসক
ছবি: মেডিভয়েস ফাইল

মেডিভয়েস রিপোর্ট: ৪৮তম বিশেষ বিসিএসে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে মোট তিন হাজার ১২০ জনকে সাময়িকভাবে সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এর মধ্যে সহকারী সার্জন পদে দুই হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন রয়েছেন।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে কমিশনের ওয়েবসাইটে এ সংক্রান্ত ফলাফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংরক্ষণ নীতিমালা অনুযায়ী এবং নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বরের প্রার্থীদের মৌখিক পরীক্ষার ভিত্তিতে সাময়িক সুপারিশ প্রদান করা হয়েছে। প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ সরকার কর্তৃক নির্ধারিত বিধি-বিধান অনুসারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে সম্পন্ন হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও সংশ্লিষ্ট সব তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) অফিসিয়াল ওয়েবসাইটে  www.bpsc.gov.bd বা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটেও পাওয়া যাবে। কমিশন বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, যুক্তিসংগত কারণে প্রয়োজন হলে প্রকাশিত ফলাফলে সংশোধন করার অধিকার কমিশন সংরক্ষণ করে।

এর আগে, নিয়মিত বিসিএসের বাইরে বিশেষভাবে চিকিৎসক নিয়োগ দিতে এ বছর ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তি প্রকাশের দুই মাসের কম সময়ের মধ্যে, গত ২০ জুলাই অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা।

এতে সহকারী সার্জন পদে চার হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হন।

এরপর সম্পন্ন হয় ভাইভা কার্যক্রম। গত ৬ আগস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় সেপ্টেম্বরের শুরুতেই। সব প্রক্রিয়া শেষে ১১ সেপ্টেম্বর পিএসসি তিন হাজার ১২০ জনকে সাময়িকভাবে মনোনীত করে চূড়ান্ত তালিকা প্রকাশ করে।

টিআই/

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে শেখ মুজিবের মামলা
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে শেখ মুজিবের মামলা

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে শেখ মুজিবের মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক