০৬ সেপ্টেম্বর, ২০২৫ ০১:৪০ পিএম

মানসিক চিকিৎসায় শারীরিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে দ্য হাবের সেমিনার

মানসিক চিকিৎসায় শারীরিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে দ্য হাবের সেমিনার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মানসিক চিকিৎসার সঙ্গে শারীরিক স্বাস্থ্য ব্যবস্থাপনার সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করে ‘শারীরিক স্বাস্থ্যের গুরুত্ব মানসিক রোগ ব্যবস্থাপনায়’ শীর্ষক সেমিনারের আয়োজন করে নিউরোসায়েন্স অ্যান্ড সাইকিয়াট্রি হাব লিমিটেড (দ্য হাব)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার গুলশানে দ্য হাবে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সাইকিয়াট্রিক চিকিৎসায় শারীরিক স্বাস্থ্যের প্রভাব বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় সেমিনারে। সেখানে দেখানো হয় কীভাবে সামগ্রিক সুস্থতা ও রোগীর মানসম্মত জীবনে শারীরিক স্বাস্থ্য প্রভাব ফেলে।

আয়োজনে প্রতিষ্ঠানটির মানসিক স্বাস্থ্য বিষয়ক পেশাদার ও প্র্যাকটিশনারদের পাশাপাশি ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের পোস্টগ্রাজুয়েট ট্রেইনিদের বিশেষ একটি দল অংশগ্রহণ করে।

সেশনটির নেতৃত্ব দেন দ্য হাবের ক্লিনিক্যাল সার্ভিসের পরিচালক এবং যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত সেইন্ট চার্লস হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের মেডিকেল লিড, ডা. মেহতাব গাজী রহমান। তিনি সেমিনারে শারীরিক স্বাস্থ্য ও মানসিক যত্নের সংযোগ নিয়ে গুরুত্বপূর্ণ খুঁটিনাটি তুলে ধরেন এবং বিষয়টি কীভাবে ব্যক্তির মানসিক স্বাস্থ্য সমস্যার মাত্রা নির্ধারণে ভূমিকা রাখে সে সম্পর্কে আলোকপাত করেন।

সেমিনার শেষে অংশগ্রহণকারীদের দ্য হাবের সুযোগ-সুবিধাসমূহ ঘুরিয়ে দেখান প্রতিষ্ঠানটির পরিচালন প্রধান ডা. একেএম নাজমুল ইসলাম। রোগীর যত্নে প্রতিটি বিষয়ের প্রতি নিখুঁতভাবে খেয়াল রেখে তাদের সুরক্ষা, নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা ও আস্থা নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক মান দেখে সবাই সন্তুষ্টি প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন সাজেদা ফাউন্ডেশনের সিনিয়র এডভাইজার ডা. তারিকুল ইসলাম এবং দ্য হাবের কনসালট্যান্ট ডা. মর্তুজা হাসান।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত