বিমান দুর্ঘটনা: জাতীয় বার্নে চিকিৎসাধীন ১৬ শিক্ষার্থীর দুইজনের অবস্থা ঝুঁকিপূর্ণ
মেডিভয়েস রিপোর্ট: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১৬ শিক্ষার্থীর মধ্যে দুইজন এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে আজ (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেছেন।
এ সময় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীন এবং কর্তব্যরত চিকিৎসকগণ স্বাস্থ্য সচিবকে আহতদের বর্তমান অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো অবহিত করেন। পরিচালক জানান, চিকিৎসাধীন অনেককেই একাধিকবার অপারেশন করতে হয়েছে এবং একাধিকবার আইসিইউতে নিতে হয়েছে।
স্বাস্থ্য সচিব চিকিৎসা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ চিকিৎসা প্রদান অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।
গত ২১ জুলাই সংঘটিত এ মর্মান্তিক দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয়েছে ২০ জনের
এ ছাড়া আহত হয়ে হাসপাতালটিতে ভর্তি হওয়া ৫৭ জনের মধ্যে চিকিৎসা শেষে ছুটি পেয়েছেন ২০ জন। একজনকে মানসিক চিকিৎসার জন্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়েছে এবং বর্তমানে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ১০ জন ছাত্রী ও ৬ জন ছাত্র। গুরুতর আহত দুইজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
টিআই/এমইউ/
-
২৮ অক্টোবর, ২০২৫
-
১৫ সেপ্টেম্বর, ২০২৫
উত্তরার বিমান দুর্ঘটনা
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও একজনের ছুটি দুপুরে, চিকিৎসাধীন ১০
-
০৩ সেপ্টেম্বর, ২০২৫
-
২৪ অগাস্ট, ২০২৫
উত্তরার বিমান দুর্ঘটনা
বার্নে চিকিৎসাধীন ২১ রোগীর মধ্যে তিনজন গুরুতর, বাসায় ফিরলেন মাইলস্টোনের শিক্ষক
-
২৩ অগাস্ট, ২০২৫
-
২৭ জুলাই, ২০২৫
-
২৫ জুলাই, ২০২৫
-
২৩ জুলাই, ২০২৫