২৮ অগাস্ট, ২০২৫ ০৯:৫১ পিএম

আবদুল হামিদ মেডিকেলে বিএমএসএসের বর্জ্য ব্যবস্থাপনায় ‘ক্লিন কেয়ার সম্মেলন’

আবদুল হামিদ মেডিকেলে বিএমএসএসের বর্জ্য ব্যবস্থাপনায় ‘ক্লিন কেয়ার সম্মেলন’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপের্ট: বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির (বিএমএসএস) উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনা–বিষয়ক সেমিনার ‘ক্লিন কেয়ার সম্মেলন’-এর আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যসচেতনতা ও হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসাসেবায় জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সেমিনারের প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ আ ন ম নৌশাদ খান। তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবায় পরিচ্ছন্নতা ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা শুধু রোগ প্রতিরোধেই নয়, বরং রোগী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিতেও বড় ভূমিকা রাখে।’

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপকরা উপস্থিত ছিলেন এবং তাঁরা নিজ নিজ অভিজ্ঞতা থেকে বর্জ্য ব্যবস্থাপনার বাস্তব চিত্র ও করণীয় তুলে ধরেন।

আন্তর্জাতিক অতিথি হিসেবে যুক্ত হন আমেরিকান ওষুধ বিশেষজ্ঞ ডা. মিলাদ খান। অনলাইনে যুক্ত হয়ে তিনি স্বাস্থ্যখাতে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার বৈশ্বিক চিত্র তুলে ধরেন। পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর জন্য উপযোগী কিছু কৌশল ও উদ্ভাবনী পদ্ধতি নিয়েও কথা বলেন।

বিএমএসএসের নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। শিক্ষার্থীরা অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, নানা প্রশ্ন করেন ও নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন, যা আয়োজনে প্রাণ সঞ্চার করে।

অনুষ্ঠান শেষে কলেজের হাসপাতাল প্রাঙ্গণে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়, যাতে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষও সচেতন হয়।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত