১৫ অগাস্ট, ২০২৫ ০৯:২৩ পিএম

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে আক্রান্ত ১৩৪ জন

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে আক্রান্ত ১৩৪ জন
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে একই সময়ে নতুন করে ১৩৪ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শুক্রবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ডেঙ্গুরোগীদের মধ্যে বরিশাল বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় রয়েছেন ৩২ জন, চট্টগ্রামে ১৭ জন, ঢাকার বিভাগীয় অংশে (সিটি করপোরেশনের বাইরে) ২০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪ জন। এছাড়া খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ময়মনসিংহে ৪ জন এবং রাজশাহী বিভাগে ৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পাননি। তবে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ২৪ হাজার ২০০ জন ডেঙ্গুরোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক