২৮ জুলাই, ২০২৫ ০১:২১ পিএম

বিএইচএমএস কোর্সে ভর্তির সুযোগ পেলেন আরও ১৫ শিক্ষার্থী

বিএইচএমএস কোর্সে ভর্তির সুযোগ পেলেন আরও ১৫ শিক্ষার্থী
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ।

মেডিভয়েস রিপোর্ট: সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের বিএইচএমএস কোর্সে শূন্য আসনে অপেক্ষমান তালিকা থেকে আরও ১৫ শিক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৯ জুলাই) তাদের ভর্তি কার্যক্রম শুরু হবে, যা চলবে ৭ আগস্ট পর্যন্ত।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএইচএমএস কোর্সে মেধা, পছন্দ ও আসন শূন্যতায় প্রথম দফা ভর্তির পর মোট ১৫ জন ছাত্রছাত্রীকে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত করা হলো। ভর্তির তারিখ ২৯ জুলাই থেকে ৭ আগস্ট নির্ধারণ করা হলো।

এতে আরও বলা হয়, নির্বাচিত ছাত্রছাত্রীরা সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষের অফিসে ভর্তির ব্যাপারে যোগাযোগ করবেন।

ভর্তির বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে এ বিজ্ঞপ্তিতে।

►বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত