২৫ জুলাই, ২০২৫ ১২:১০ পিএম

বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের দ্বিতীয় মেডিকেল টিম ঢাকায়

বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের দ্বিতীয় মেডিকেল টিম ঢাকায়
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহতদের উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুর থেকে পাঁচ সদস্যের একটি বিশেষ মেডিকেল টিম বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ঢাকায় পৌঁছেছে।

রাত ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টিমটি। সিঙ্গাপুর থেকে আগত এই দ্বিতীয় মেডিকেল টিমে রয়েছেন চৌ উইং কিট চেস্টার (জৌ ইয়ংজি), ওয়েই গুইরু, তান কুই ইউয়েন, ওয়াং জোলিন এবং আইরিন ওয়াং মেই জিন।

বিশেষজ্ঞ এই দলটি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক দলের সঙ্গে যৌথভাবে কাজ করবে। তারা প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তা প্রদান করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন।

এর আগে দুর্ঘটনার পরপরই প্রথম দফায় সিঙ্গাপুর থেকে একটি মেডিকেল টিম বাংলাদেশে আসে।

এসএইচ/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক