২৩ জুলাই, ২০২৫ ১০:০১ এএম

উত্তরায় বিমান দুর্ঘটনা: সিএমএইচে এখনো ছয় লাশের পরিচয় মেলেনি

উত্তরায় বিমান দুর্ঘটনা: সিএমএইচে এখনো ছয় লাশের পরিচয় মেলেনি
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় নিহত সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মর্গে রাখা ছয় লাশের পরিচয় এখনো শনাক্ত হয়নি। আজ বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এখন পর্যন্ত সিএমএইচের মর্গে রাখা ৬টি মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ইতোমধ্যে মৃতদেহসমূহ থেকে ডিএনএ এনালাইসিসের  (প্রোফাইলিং) জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। অতিদ্রুত সিআইডি’র ল্যাবরেটরিতে ডিএনএ প্রোফাইলিং করা হবে।’

এতে আরও বলা হয়, ‘ইতোমধ্যে প্রকাশিত আহত ও নিহতদের তালিকায় যাঁদের সন্তান বা স্বজনের নাম নেই, সে সকল নিখোঁজ পরিবারের সদস্যদের মালিবাগস্থ সিআইডি ভবনে গিয়ে ডিএনএ ম্যাচিংয়ের উদ্দেশ্যে নমুনা প্রদানের জন্য অনুরোধ করা হচ্ছে।’

‘এ প্রসঙ্গে উল্লেখ্য যে, এখন পর্যন্ত নিখোঁজ মাত্র একটি পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করে নমুনা প্রদান করা হয়েছে। নিখোঁজ পরিবারের সদস্যদের নমুনা পাওয়া গেলে সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যেই ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে। সকলের সহযোগিতা কাম্য’—বলা হয় বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, গত সোমবার (২১ জুলাই) বেলা একটার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এতে মঙ্গলবার (২৩ জুলাই) পর্যন্ত ৩১ জন মারা গেছেন এবং আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬৫ জন।

এসব তথ্য নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার (২৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে এবং আহত ১৬৫ জন। এর মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে আহত আট জন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত ৪৬ জন এবং নিহত ১০ জন। ঢাকা মেডিকেলে আহত তিন জন এবং নিহত এক জন। ঢাকা সিএমএইচে আহত ২৮ জন এবং নিহত ১৬ জন। উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১৩ জন এবং নিহত দুই জন উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০ জন এবং নিহত এক জন। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত এক জন। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আহত এক জন। ইউনাইটেড হাসপাতালে আহত দুই জন এবং নিহত এক জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত তিনজন চিকিৎসাধীন আছেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : উত্তরার বিমান দুর্ঘটনা
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক