১৬ জুলাই, ২০২৫ ১২:৩১ পিএম

রক্তাক্ত ১৬ জুলাই: আজ জুলাই শহীদ দিবস

রক্তাক্ত ১৬ জুলাই: আজ জুলাই শহীদ দিবস
শহীদ আবু সাঈদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আজ ঐতিহাসিক ১৬ জুলাই, জুলাই শহীদ দিবস। সারাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করা হচ্ছে।

দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে আজ। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এর আগে সরকার প্রতিবছর ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করে।

গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। এতে সারাদেশে ছয়জন নিহত হন।

এর মধ্যে বিকেলের দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামনে পুলিশের গুলিতে সমন্বয়ক আবু সাঈদ শহীদ হন। পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে আবু সাঈদ দুই হাত মেলে বুক পেতে রাস্তায় দাঁড়িয়ে থাকেন। ঠিক সেই মুহূর্তে রাস্তার বিপরীত পাশের মাত্র ১৫ মিটার দূর থেকে অন্তত দুই পুলিশ সদস্য শটগান থেকে সরাসরি তার ওপর গুলি চালান। আবু সাঈদের হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা দেশজুড়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটায়।

এ ছাড়া রাজধানীর ঢাকা কলেজ ও সায়েন্সল্যাব এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে দুই যুবক নিহত হন। তাদের একজন বলাকা সিনেমা হলের সামনে অস্থায়ী দোকানের হকার মো. শাহজাহান (২৪) ও ঢাকা কলেজের শিক্ষার্থী সাবুজ আলী (২৫)।

এদিন চট্টগ্রামে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের হামলায় তিনজন মারা যান, যাদের মধ্যে দুইজন শিক্ষার্থী। নিহতরা হলেন—চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা ওয়াসিম আকরাম (২৪), ওমরগণি এমইএস কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রশিবির নেতা ফয়সাল আহমেদ (২৪) এবং একটি ফার্নিচার দোকানের কর্মচারী মো. ফারুক (৩২)।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক