২৯ জুন, ২০২৫ ০৪:২৫ পিএম

৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’, ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস‌

৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’, ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস‌
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রতি বছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে উদযাপিত হবে। তবে ৮ আগস্ট আর কোনো বিশেষ দিবস হিসেবে পালিত হবে না।

আজ রোববার (২৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানান।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদ ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। ৮ আগস্ট কোনো বিশেষ দিবস উদযাপন হবে না।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা তৈরি হয়। এরই প্রেক্ষাপটে ৮ আগস্ট দিবস পালনের সিদ্ধান্ত প্রত্যাহার হলো।

এর আগে গত বুধবার (জুন ২৫) ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করে পরিপত্র জারি করেছিল অন্তর্বর্তী সরকার।

এসআইএস/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক