‘শিশু হাসপাতালে বিজ্ঞপ্তি ছাড়া ৬৫ চিকিৎসক নিয়োগের বিষয়ে তদন্ত চলমান’
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি ছাড়া অ্যাডহক ভিত্তিতে কীভাবে ৬৫ জন চিকিৎসক নিয়োগ দিয়েছে তার ব্যাখ্যা চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে এই নিয়োগ নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উপলক্ষে আজ সোমবার (১৪ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনসংখ্যার নীতি ২০২৫ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম এসব তথ্য জানান।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ শিশু হাসপাতলে পরীক্ষা ছাড়া নিয়োগের বিষয়ে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সাথে কি কারণে এমন নিয়োগ দেয়া হলো, সেই ব্যাখ্যাও চাওয়া হয়েছে। তদন্ত শেষে আইনিভাবে যা যা দরকার তা করা হবে। আমরা কোন বেআইনি কাজ করবো না এবং বেআইনি কাজকে প্রশ্রয় দেবো না।’
তিনি বলেন, ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন। তিনি বলেন, তরুণদের হাত ধরে এই দেশ পরিবর্তন হবে। তাদের ক্ষমতায়ন জরুরি।
নূরজাহান বেগম আর বলেন, তরুণ প্রজন্ম দেশ ও জাতির ভবিষ্যৎ। প্রজন্মের পর প্রজন্ম এ তরুণরা ন্যায় নীতি প্রতিষ্ঠা ও প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে আগ্রহী। ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে এদের ক্ষমতায়ন ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে পছন্দের পরিবার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক পছন্দ ও চাহিদাকে অনুধাবণ করা, সেই সাথে এ সকল পছন্দ প্রাপ্তির ক্ষেত্রে সহায়ক এবং প্রতিবন্ধকসমূহ চিহ্নিত করা প্রয়োজন।
টেকসই উন্নয়ন, উন্নত জীবন ধারণ এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা নিশ্চিতের জন্য বংশানুক্রমিকভাবে ন্যায্যতা ও ন্যায় নীতিবোধ ধরে রাখা একান্ত প্রয়োজন বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা।
সূত্রে জানা গেছে, গত ১২ ও ১৩ এপ্রিল হাসপাতালের পরিচালনা বোর্ডের ২২ ও ২৩তম সভার পর ৩০ জুনের মধ্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৬৫ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষা গ্রহণ, খাতা মূল্যায়ন, মেধাক্রম অনুযায়ী ফল প্রকাশ ও প্রজ্ঞাপন ছাড়া এ নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন বঞ্চিত ও সাধারণ চিকিৎসকরা। একই সঙ্গে তারা এ নিয়োগ বাতিল করে নতুন নিয়োগের আহ্বান জানিয়ে তারা বলেন, স্বচ্ছতার ভিত্তিতে আবার নিয়োগ দেওয়া হোক। মেধার ভিত্তিতে জাতিকে এগিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হোক।
এমইউ/
-
১২ নভেম্বর, ২০২৫
-
০২ অক্টোবর, ২০২৫
-
২০ জুলাই, ২০২৫
-
০৩ জুলাই, ২০২৫
-
২১ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৪ সেপ্টেম্বর, ২০২৩