১১ জুলাই, ২০২৫ ০৭:৪২ পিএম

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৮, মৃত্যু নেই

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৮, মৃত্যু নেই
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৮ রোগী। একই সময়ে নতুন কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আজ শুক্রবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সর্বোচ্চ ৬০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৮ জন এবং ঢাকা বিভাগে ১৯ জন।

চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৪ হাজার ৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ৫৪ জন।

প্রসঙ্গত, পূর্ববর্তী বছরগুলোর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল এবং এক লাক্ষ এক হাজার ২১৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার আগের বছর, ২০২৩ সালে, ডেঙ্গুতে রেকর্ড এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাক্ষ একুশ হাজার ১৭৯ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত