রামেকে করোনায় আক্রান্ত রোগীর শৌচাগারে মৃত্যু, হার্ট অ্যাটাকের আশঙ্কা
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসকরা ধারণা করছেন, তিনি হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডের শৌচাগারে পড়ে গিয়ে মনসুর রহমান নামে এক করোনা রোগীর মৃত্যু হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ছিলেন।
রামেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. আমিনুল ইসলাম কটন গণমাধ্যমকে জানান, গত ৯ জুন মনসুর রহমানকে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। পরে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। এরপর ১৬ জুন তাকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়।
তিনি আরও জানান, মনসুর রহমানের শ্বাসকষ্ট ছিল এবং তাকে অক্সিজেন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা তাকে শৌচাগারে নিয়ে যান। এমন অবস্থার রোগীদের শৌচাগার ব্যবহারকালে দরজা পুরোপুরি বন্ধ না করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। কিন্তু তিনি দরজা বন্ধ করে ফেলেন। কিছু সময় পর সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। দরজা ভেঙে মনসুর রহমানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্বজনেরা তার মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যান।
-
০৪ অগাস্ট, ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সনদে নিবন্ধন, বাতিলে রামেকের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে
-
১৪ জুলাই, ২০২৬
-
১১ সেপ্টেম্বর, ২০২৫
-
৩০ ডিসেম্বর, ২০২৪
-
০৯ জানুয়ারী, ২০২৪
-
০৭ সেপ্টেম্বর, ২০২৩
-
১৫ সেপ্টেম্বর, ২০২২
-
১৩ জুন, ২০২২