১৯ জুন, ২০২৫ ০৭:৫৯ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৪৮ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৪৮ জন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ২৪৮ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২১৬ জন। আক্রান্তদের সিংহভাগই বরিশাল বিভাগের। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের ১০৪ জনই বরিশালের। অন্যান্য এলাকার মধ্যে চট্টগ্রাম বিভাগে ৩৯, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৮, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২০, দক্ষিণে ৩৫, খুলনা বিভাগে সাতজন রাজশাহী বিভাগে ১৮ জন রংপুর বিভাগে তিন এবং ময়মনসিংহ বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

হিসাব বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ছয় হাজার ৯২৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩০ জনের। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ছয় হাজার ১০৩ জন। সারাবছরে আক্রান্তদের প্রায় অর্ধেকই বরিশাল বিভাগের। এ বিভাগে আক্রান্ত হয়েছেন মোট তিন হাজার ১৯৪ জন, যা মোট আক্রান্তের  ৪৬.১১ শতাংশ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক