১৭ জুন, ২০২৫ ০৫:৪২ পিএম

পরিচালকের নাম ব্যবহার করে প্রতারণা, চক্রকে ধরিয়ে দিতে স্বাস্থ্য অধিদপ্তরের আহ্বান

পরিচালকের নাম ব্যবহার করে প্রতারণা, চক্রকে ধরিয়ে দিতে স্বাস্থ্য অধিদপ্তরের আহ্বান
ফাইল ছবি

সাইদুল ইসলাম সাঈদ: স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফের নাম ব্যবহার করে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কাছে চাঁদা দাবি করছে একটি চক্র। মঙ্গলবার (১৭ জুন) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বদলির ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির এসব ঘটনায় প্রতারকদের আইনের হাতে সোপর্দ করতে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি প্রতারক চক্র স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফের নাম ব্যবহার করে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের বদলির ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোনের মাধ্যমে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে।

এতে আরও বলা হয়, এ ধরনের প্রতারক চক্র এবং তাদের মোবাইল নম্বর চিহ্নিত করে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট সোপর্দ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করা হলো।

এসআইএস/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক