২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৪৪, প্রায় অর্ধেকই বরিশাল বিভাগে
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় আরও ২৪৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৩৮ জনই বরিশাল বিভাগের বাসিন্দা, যাদের ৮২ জনই বরগুনা জেলার। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ ছাড়া ছাড়পত্র পেয়েছেন ২০৯ জন।
এ নিয়ে চলতি বছরে মোট ছয় হাজার ৪৬৬ জন ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হলেন। এর মধ্যে ৩০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন পাঁচ হাজার ৬৯৮ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৩৮ জন।
আজ মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তথ্যমতে, বরিশাল বিভাগ ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩২, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬, রাজশাহী বিভাগে ২৪ এবং চট্টগ্রাম বিভাগে ১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চার এবং ময়মনসিংহ বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন একজন।
চলতি বছরের হিসেবে দেখা গেছে, ১ জানুয়ারি থেকে বরিশাল বিভাগে মোট দুই হাজার ৯৮০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, এর মধ্যে মৃত্যু হয়েছে সাতজনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, ১৫ জন। এ এলাকায় আক্রান্ত হয়েছেন মোট ৯২৯ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৯৬৪ জন আক্রান্ত ও তিনজনের মৃত্যু, ঢাকা বিভাগে ৬১৯ জন আক্রান্ত ও একজনের মৃত্যু, ঢাকা উত্তরে ৫২৩ জন আক্রান্ত ও একজনের মৃত্যু, খুলনা বিভাগে ১৮১ জন আক্রান্ত ও দুইজনের মৃত্যু এবং ময়মনসিংহ বিভাগে ১০৫ জন আক্রান্ত ও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রাজশাহী বিভাগে ১২২, রংপুরে ২২ এবং সিলেট বিভাগে ২১ জন আক্রান্ত হয়েছেন। এসব বিভাগে কোনো মৃত্যু নেই।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত হয়েছে চলতি জুনে। এ মাসে দুই হাজার ১২১ জন আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে সাতজনের। এর আগে গত জানুয়ারিতে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল। ওই মাসে আক্রান্ত হয়েছিলেন এক হাজার ১৬১ জন। এ ছাড়া ফেব্রুয়ারি মাসে ৩৭৪ জন আক্রান্ত ও তিনজনের মৃত্যু, মৃত্যুহীন মার্চ মাসে ৩৩৬ জন আক্রান্ত এবং এপ্রিলে ৭০১ জন আক্রান্ত ও সাতজনের মৃত্যু হয়েছিল। মে মাসে এক হাজার ৭৭৩ আক্রান্ত ও তিনজনের মৃত্যু হয়।
এনএআর/
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬
-
২০ জানুয়ারী, ২০২৬
-
১০ ডিসেম্বর, ২০২৫