২২ মে, ২০২৫ ০৩:১৩ পিএম

সিওমেকে বিএপি ও বাপসিলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিওমেকে বিএপি ও বাপসিলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট (বিএপি) ও বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট, সিলেটের (বাপসিল) নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২১ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএপি আহ্বায়ক অধ্যাপক ডা. আব্দুল মোত্তালিব। বিশেষ অতিথি ছিলেন বিএপি সদস্য সচিব অধ্যাপক ডা. নিজাম উদ্দিন, যুগ্ম সদস্য সচিব অধ্যাপক ডা. মাহবুবুর রহমান (পরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট), ডা. মো. শামসুল আহসান, ডা. মো. রাহেনুল ইসলাম, বিএমইউ মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাওসার বিপ্লব এবং প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ।

সভায় আরও উপস্থিত ছিলেন সিওমেক মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. আহমদ রিয়াদ চৌধুরী (সদস্য সচিব, বাপসিল), অধ্যাপক ডা. সুস্মিতা রায়সহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ও বাপসিলের নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন বাপসিল সভাপতি অধ্যাপক ডা. কাওসার আহমেদ।

মতবিনিময় সভায় দেশের মানসিক স্বাস্থ্য সেবার উন্নয়ন, আন্ত ও আন্ত বিভাগীয় সমন্বয়, সরকারি-বেসরকারি পর্যায়ে মনোরোগবিদ্যা সেবার সম্প্রসারণ, বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জুলাই ট্রমা মোকাবেলায় যৌথ উদ্যোগ গ্রহণ বিষয়ে আলোচনা হয়।

সভা শেষে সিওমেক মনোরোগবিদ্যা বিভাগের রেসিডেন্ট চিকিৎসকদের উদ্দেশ্যে দুটি একাডেমিক লেকচার প্রদান করেন অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাওসার বিপ্লব ও অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ।

পরবর্তীতে বিএপি নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন সিওমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরীর সঙ্গে।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত