২৩ মে, ২০২৫ ১১:১১ এএম

বগুড়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে ১০১০ জনকে সেবা প্রদান

বগুড়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে ১০১০ জনকে সেবা প্রদান
ছবি: সংগৃৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে বগুড়ার সারিয়াকান্দিতে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে। বুধবার (২১ মে) সকালে সারিয়াকান্দি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে স্থানীয় এক হাজার ১০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

জানা যায় সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় আয়োজিত এ কার্যক্রমে মেডিসিন, গাইনী, চর্মরোগ ও চক্ষু রোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের সেবা প্রদান করেন। চিকিৎসা সেবার পাশাপাশি ১৭ জন চক্ষু রোগীকে ছানি অপারেশনের জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ পাঠানো হবে। তালিকাভুক্ত এসব রোগীর অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।

এই সেবামূলক কর্মসূচিটি পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া অঞ্চলের ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ১১১ পদাতিক ব্রিগেড।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সেনাবাহিনী প্রধানের প্রত্যয়ে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকেই এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত