১৬ মে, ২০২৫ ০৫:২৬ পিএম

কিডনি রোগ প্রতিরোধে নাটোরে সচেতনতামূলক সভা ও স্বাস্থ্য ক্যাম্প

কিডনি রোগ প্রতিরোধে নাটোরে সচেতনতামূলক সভা ও স্বাস্থ্য ক্যাম্প
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নাটোরের গুরুদাসপুর উপজেলায় কিডনি রোগ প্রতিরোধে সচেতনতা সভা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ১৪ স্বনামধন্য চিকিৎসক ৪৫০ রোগীকে কিডনিসহ অন্যান্য রোগের চিকিৎসা প্রদান করেছেন। আজ শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে দশটায় উপজেলার খুবজীপুরে এন্ডার্লি কেয়ার সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, সাবেক সচিব হোসনে আরা বেগম, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন ও জেলা সিভিল সার্জন মোহাম্মদ মুক্তাদির আরেফীন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শরীরে কিডনির প্রভাব ব্যাপক। কিডনি শুধু শরীরের রক্ত শোধনই করে না, রক্তকণিকা তৈরি, রক্তচাপ নিয়ন্ত্রণ, হাড়ের সুস্থতা, পানি ও লবণের ভারসাম্য রক্ষা করে। কিডনি বিকল হওয়ার কারণগুলোর মধ্যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ, স্থূলতা, প্রদাহ, পাথর, ক্যান্সার এবং ওষুধসহ বিভিন্ন রাসায়নিকের বিষক্রিয়া। এসব ক্ষেত্রে সচেতনতা সৃষ্টির মাধ্যমে কিডনীকে সুস্থ রাখা সম্ভব।

বক্তারা আরো বলেন, কিডনি রোগ অত্যন্ত জটিল এবং এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। তাই সচেতনতা সৃষ্টির মাধ্যমে এই রোগ প্রতিরোধ করতে হবে।

এসআইএস/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক