১৪ মে, ২০২৫ ০৬:১৪ পিএম

রাজশাহী নার্সিং কলেজ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ 

রাজশাহী নার্সিং কলেজ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ 
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে আজ বুধবার (১৪ মে) দুপুর ১২টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

আজ বুধবার (১৪ মে) সকালে কলেজের অধ্যক্ষ মতিয়ারা খাতুন স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। এর আগে মঙ্গলবার (১৩ মে) দুপুরে ডিপ্লোমার সঙ্গে বিএসসি নার্সিং শিক্ষার্থীদের দুই পক্ষের মারামারি হয়। ওই ঘটনার পর থেকে বন্ধ ঘোষণা আছে কলেজটি।

নোটিশে বলা হয়েছে, এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আগের দিন ডিপ্লোমা ও বিএসসি নার্সিং শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতেই কর্তৃপক্ষ ক্যাম্পাস বন্ধের এ সিদ্ধান্ত নিয়েছে।

ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীরা তাঁদের বিএর সমমান দেওয়ার দাবিতে টানা আন্দোলন করে আসছেন। পৃথক দাবিতে আন্দোলন করছেন বিএসসি নার্সিং কোর্সের শিক্ষার্থীরা। এ নিয়ে ভুল বোঝাবুঝি থেকে মঙ্গলবার দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দুপক্ষের অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন। এর জের ধরে কলেজ বন্ধ ঘোষণা করা হয়।

তবে এমন নির্দেশনায় নার্সিং কলেজের বিএসসি নার্সিং শিক্ষার্থীরা চরম ক্ষুব্ধ। তাঁরা বলছেন, তাঁদের ওপর হামলা হলো, তাঁরা আহত ও রক্তাক্ত হয়েছেন; আবার উল্টো তাঁদেরই শাস্তি দেওয়া হচ্ছে। লেখাপড়া বাদ দিয়ে এখন হল ত্যাগ করতে বলা হচ্ছে। হল ত্যাগ না করলে শাস্তি দেওয়া হবে বলা হয়েছে। হঠাৎ এই নির্দেশনায় দূরের ছাত্রীরা কোথায় যাবেন এখন, প্রশ্ন শিক্ষার্থীদের।

এ বিষয়ে রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ মোসা. মতিয়ারা খাতুন গণমাধ্যমকে বলেন, ‘১৬ মে ভর্তি পরীক্ষা। আরও বিশৃঙ্খলা যদি হয়ে যায়! আমি মোকাবিলা করতে পারছি না। সে জন্য সমন্বয় করে আমি অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’

বি এস সি ইন নার্সিং চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. জহিরুল ইসলাম বলেন, বিএসসি নার্সিং (বেসিক) শিক্ষার্থীদের ওপরে হামলার প্রতিবাদে আজ বুধবার কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও বিচারের দাবিতে কলেজ ক্যাম্পাসে অবস্থান করে। এর মধ্যে কলেজের অধ্যক্ষ অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেন। একইসঙ্গে শিক্ষার্থীদেরকে হল ছাড়ার নির্দেশনা দেন। তবু শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যেতে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। যদি ২৪ ঘণ্টার মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা অনশনে যাওয়ার প্রস্তুতি নিয়েছে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত